Dhaka , Monday, 16 March 2026

প্রশাসনকে বৃদ্ধা আংগুল দেখিয়ে চলছে মাটি কাটার উৎসব

oppo_2

দিনাজপুরের পার্বতীপুরে নিয়ম নীতির তোয়াক্কা না করে চলছে তিন ফসলি জমি থেকে মাটি কাটার উৎসব।কৃষি জমি ও আবাসিক এলাকায় পাশ থেকে মাটি খনন করে বিক্রির উৎসব চলছে। উপজেলার প্রায় শতাধিক জমিতে এস্কেভেটর মেশিন (ভেকু) দিয়ে পুকুর খনন করে অবৈধভাবে মাটি বিক্রয় চলছে। এর ফলে বিক্রি করা মাটি ট্রাক্টর দিয়ে পরিবহন করা হচ্ছে। মাটি পরিবহনের সময় ট্রাক্টরের চাপে গ্রামের পিচঢালা রাস্তার মাটি ডেবে যাচ্ছে। এটেল মাটি পিচ ঢালা সড়কের ওপর পড়ে বিটুমিন নষ্ট হয়ে যাচ্ছে। জানা যায় পুকুর খনন করা মাটি দূরত্ব ভেদে ট্রাক্টর প্রতি ৩৫০-৫০০ টাকায় মাটি বিক্রি করছে।
উপজেলার ফসলি জমির মাটিকাটার উৎসব চলছে। তারা সাধারণ লোকজনকে ভয়-ভীতি দেখিয়ে দেদারছে চালাচ্ছে মাটির ব্যবসা। ভেকু মেশিন দিয়ে এসব মাটি কেটে বিক্রি করছে স্থানীয় প্রভাবশালী একটি মহল। প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে নিয়ম-নীতির তোয়াক্কা না করে ফসলি জমির মাটি কাটছে। এভাবে মাটিকাটার ফলে মাটির উর্বরতা যেমন নষ্ট হচ্ছে তেমনি পাশের জমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকাবাসীর দাবি তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার। উপজেলার খলিলপুর গ্রামের কৃষক শিমুল ও করতোয়া গ্রামের কৃষক আহসান মিয়া জানান,পাশের জমি থেকে মাটি কাটার ফলে আমার জমি ধ্বংসে যাওয়ায় বাধ্য হয়ে ফসলি জমির মাটি বিক্রি করছি। উপজেলার মাটি ব্যবসায়ী রহমান ও জালাল জানান, জমির বিক্রিত মাটির দূরত্বের উপর নির্ভর করে মাটির কমবেশি দাম নির্ধারিত করা হয়।
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদ্দাম হোসেন জানান, মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী কোন ফসলি জমির মাটি ড্রেজার বা মেশিন দিয়ে মাটি কাটা নিষিদ্ধ। এ ব্যাপারে উপজেলা প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে। কোন অভিযোগ পেলে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পার্বতীপুর উপ-পরিচালক কৃষিবিদ মো রাজিব হোসাইন বলেন, জমির উপরিভাগের পুষ্টিযুক্ত মাটিগুলো কাটা হচ্ছে, এখনই মাটিকাটা বন্ধ না করলে খাদ্য নিরাপত্তা রক্ষা করা সম্ভব হবে না।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

প্রশাসনকে বৃদ্ধা আংগুল দেখিয়ে চলছে মাটি কাটার উৎসব

প্রকাশ : 04:48 pm, Saturday, 7 February 2026