Dhaka , Monday, 16 March 2026

ফেনী-৩ আসনের জামায়াত প্রার্থী মানিককে শোকজ

ডা. পদবী ব্যবহার করায় ফেনী ০৩ আসনের ১১ দলীয় জোট (জামায়াত) প্রার্থী ফখরুদ্দিন মানিককে শোকজ করেছেন ফেনী ০৩ আসনের অনুসন্ধানকারী ও বিচারিক কর্মকর্তা সাজ্জাতুন নেছা।
শোকজ পত্রে উল্লেখ করা হয় যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ফখরুদ্দিন আহম্মদ মানিকের বিরুদ্ধে নির্বাচনী আইন সহায়তা ও নির্বাচন পর্যবেক্ষক লিগ্যাল কমিটি কর্তৃক এই মর্মে অভিযোগ করেন যে, ফখরুদ্দিন মানিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী পোষ্টার, লিফলেট, ব্যানার ও ফেস্টুন এ তাঁর নামের পূর্বে ডা. পদবী ব্যবহার করছেন। কিন্তু তার নির্বাচনী হলফনামায় ডা. পদবী উল্লেখ করেননি। যাহা সুস্পষ্টভাবে নির্বাচনী আচারনী বিধি লঙ্ঘন। এছাড়াও এম.বি.বি.এস ও বিডিএস ডিগ্রিধারী না হয়েও ডাক্তার পদবী ব্যবহার করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৭ (৩) (খ) মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ।
এমতাবস্থায়, কেন ফখরুদ্দিন মানিকের বিরুদ্ধে আচরন বিধি লঙ্ঘনের দায়ে অপরাধ বিচারের জন্যে আমলে নেওয়া হবে না অথবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পূর্ণাঙ্গ অনুসন্ধানান্তে লিখিত সুপারিশসহ বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে না, তদমর্মে কমিটির অস্থায়ী কার্যালয় তথা বিচারক (যুগ্ম জেলা জজ), ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ফেনী এ আগামী ০৮/০২/২০২৬ খ্রি. তারিখ রোজঃ বুধবার সকাল ১১.৩০ ঘটিকায় নিজে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

ফেনী-৩ আসনের জামায়াত প্রার্থী মানিককে শোকজ

প্রকাশ : 04:44 pm, Sunday, 8 February 2026