মুরাদনগরের মানুষ হাজার কোটি টাকার মালিক ইউসুফ আব্দুল্লাহ হারুনকে পরাজিত করে আমাকে বিজয়ী করেছে। টাকা দিয়ে যদি মানুষকে কেনা যেত তাহলেআমি এই কোটিপতির সাথে এমপি হতে পারতাম না। মুরাদনগরের মানুষ টাকার কাছে বিক্রি হয় না বলে মন্তব্য করেছেন কুমিল্লা (৩) মুরাদনগরের সাবেক এমপি ও মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
গতকাল শনিবার বিকেলে মুরাদনগরের শ্রীকাইলের পিড়াপিড়িয়ায় নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন- আমারে ২০০৮ সালের নির্বাচনেও ভোট দিয়ে আপনারা এমপি বানাইছেন কিন্তুু আওয়ামী লীগ সরকার আমাকে ৫ বছর আপনাদের প্রতিনিধিত্ব করার অধিকার কেড়ে নিয়েছে। আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। আমি বিদেশে গিয়েও যখন আপনাদের খোঁজ খবর রাখতাম আপনারা আমাকে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি করতেন তখনি আপনাদের উপর তারা পুলিশ দিয়ে নির্যাতন করত। আমাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে জেলে রেখে মারতে চেয়েছিল। আল্লাহর রহমত আমি আপনাদের সামনে বক্তব্য রাখতে পারছি। আপনারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন এবং পূর্বের চেয়ে বেশি ভোটে আমাকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ।
মুরাদনগরের শ্রীকাইলের পিড়াপিড়িয়া ছাড়াও বাঙ্গরা সদর ইউনিয়ন ও চাপিতলা ইউনিয়নের পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
এসময় উপস্থিতি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা গোলাম মহিউদ্দিন, মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অন্জন, যুগ্ম আহবায়ক সৈয়দ আমজাদ আলী তছু,জহির সিদ্দিকী, সজল খান, বিএনপি নেতা আব্দুল মোমেন,ইসহাক মুন্সি, গোলাম হাক্কানী, আনিছ খান।
যুবদলের ইউনিয়ন সভাপতি গাজী আব্দুল বাছির, আবুল হোসেন,দুলাল হোসেন,জাহাঙ্গীর সওদাগর প্রমুখ
শিরোনাম :
গর্জনিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঝিনাইদহে কৃষকদল নেতার লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ
সড়ক দূর্ঘটনা রোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
নালিতাবাড়ীতে সিসি ব্লক তৈরির অবৈধ কারখানা
শ্বশুর বাড়ি যাওয়া হলোনা ফরহাদের
লালপুরে ইছামতি খালের কচুরিপানা অপসরণ শুরু
ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে সচেতনতা র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
নড়িয়ার ঈদ উপহার বিতরণ করলেন এমপি কিরণ
মৌলভীবাজারে প্রবাসীর বাগান বাড়ীতে আগুন
মজুদকৃত তেল গোপনে চড়া দামে বিক্রির অভিযোগ
মুরাদনগরের মানুষকে টাকা দিয়ে কেনা যায় না : কায়কোবাদ
-
মহিউদ্দিন আকাশ, কুমিল্লা - প্রকাশ : 04:44 pm, Sunday, 8 February 2026
- 66
ট্যাগ :
আলোচিত


