Dhaka , Monday, 16 March 2026

৩১ দফা বাস্তবায়নের ঘোষণা দিলেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিএনপি সরকার গঠন করলে দেশের নারীদের কর্মসংস্থান সৃষ্টি, রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন এবং সার্বিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
তিনি বলেন, নারীরা শুধু পরিবার নয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। অথচ বর্তমান বাস্তবতায় নারীরা নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছেন। বিএনপি বিশ্বাস করে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আসবে।
গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) ডামুড্যা পৌরসভায় নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফার মধ্যে নারীদের জন্য বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং নেতৃত্ব বিকাশের পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে।
সরকার গঠন করতে পারলে নারীদের জন্য নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং নারী উদ্যোক্তা তৈরিতে প্রণোদনা দেওয়া হবে।
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু আরো বলেন, কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা, সমান মজুরি ও মর্যাদা নিশ্চিত করা বিএনপির অন্যতম অঙ্গীকার।
নারীদের বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্য রোধে কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। নারীর ক্ষমতায়নের কথা বলা হলেও বাস্তবে তা সীমিত পরিসরে রয়ে গেছে। গ্রাম থেকে শহর সবখানেই নারীরা অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার হচ্ছেন। বিএনপি ক্ষমতায় এলে এসব সমস্যার সমাধানে বাস্তবভিত্তিক ও টেকসই উদ্যোগ গ্রহণ করা হবে।
এ সময় ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

৩১ দফা বাস্তবায়নের ঘোষণা দিলেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

প্রকাশ : 04:45 pm, Sunday, 8 February 2026