Dhaka , Monday, 16 March 2026

বিশ্বম্ভরপুরে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গতকাল রোববার একটি বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। সমাবেশস্থল ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পলাশ বাজার।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নেতা ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদীয় প্রার্থী এডভোকেট সামছ উদ্দিন। তিনি বলেন,
“সবাই একসাথে কাজ করুন, আমাদের বিজয় নিশ্চিত। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”
এডভোকেট সামছ উদ্দিন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণ সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রত্যাশা করছে। জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতিতে বিশ্বাসী নয় উল্লেখ করে তিনি বলেন, “আমরা ন্যায়বিচার, ইনসাফ ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে রাজনীতি করি।”
তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠন আরও শক্তিশালী করতে হবে এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলার ছাত্র শক্তির আহ্বায়ক শরীফ হোসাইন মিজান। তিনি বলেন, “ভারতীয় আদিপত্যের বিরোধিতা করতে গিয়ে শহীদ ওসমান হাদি জীবন দিয়েছেন। আমরা শহীদ ওসমান হাদির হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার চাই।”
তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলে যাবে না এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই দাবি ও আন্দোলন অব্যাহত থাকবে।
শরীফ হোসাইন মিজান বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামি মূল্যবোধ রক্ষায় জামায়াতে ইসলামী আপসহীনভাবে কাজ করে যাচ্ছে। তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে সবাইকে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিতে হবে।”
সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের আরও একাধিক নেতা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নানা নির্যাতন ও বাধার মধ্যেও জামায়াতের নেতাকর্মীরা আদর্শ থেকে বিচ্যুত হয়নি। তারা দাবি করেন, সাধারণ মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে জামায়াত প্রস্তুত।
সমাবেশ চলাকালে অর্ধ শতাধিক মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করা হয়। নেতারা বলেন, জামায়াতের আদর্শ ও কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলটিতে যোগ দিচ্ছেন, যা সংগঠনকে আরও শক্তিশালী করবে।
সমাবেশ ঘিরে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
সমাবেশ শেষে নেতাকর্মীরা দলীয় স্লোগান দিতে দিতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বিশ্বম্ভরপুরে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ : 03:49 pm, Monday, 9 February 2026