Dhaka , Monday, 16 March 2026

‘নির্বাচনে ভুল করলে আবার ফ্যাসিবাদী আমলে ফিরে যাব’

ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, বিগত ৫৫ বছরে আমরা বহু এমপি বানিয়েছি, মন্ত্রী বানিয়েছি, প্রধানমন্ত্রী বানিয়েছি, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। তাই আমরা আর ভুল করতে চাই না। এবার যদি আবার ভুল করি তাহলে আমরা আবার সেই ফ্যাসিবাদি আমলে ফিরে যাব। তিনি বলেন, একটি দল জুলাই পরবর্তী দেড় বছরে সারা দেশব্যাপী চান্দাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড আর কৃষকদের ওপর জুলুমবাজির মাধ্যমে তারা মাফিয়াতন্ত্র কায়েম করেছে। আমরা তাদেরকেই ভোট দিব, যারা চাঁদাবাজি, মামলাবাজি, টেন্ডারবাজি করবে না। আমরা তাদেরকেই ভোট দিব যারা সবসময় জনতার কাতারে ছিল, যাদের কথা আর কাজের মধ্যে মিল রয়েছে।
তিান গত রোববার করিমগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্র্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। তিনি বলেন, পাঁচটি ছাত্রসংসদ নির্বাচন হয়েছে, ডাকসু দিয়ে শুরু হয়েছে জকসুতে গিয়ে শেষ হয়েছে। চকসু নির্বাচনে হারার ভয়ে আমাদের সঙ্গে খেলে নাই। তারা চক্রান্ত করে সেই নির্বাচনকে বন্ধ করে দিয়েছে। যারা এই নির্বাচনকে বন্ধ করেছে, যারা এই গণতান্ত্রিক ধারাকে বন্ধ করেছে, আাগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদেরকে দেখিয়ে দিব কিভাবে গণতন্ত্রকে রক্ষা করতে হয়। আমরা বলতে চাই এই পাঁচটি নির্বাচনে ইনসাফের পক্ষের প্রতিনিধিরা ব্যাপকভাবে বিজয়ী হয়েছে। বাংলাদেশের চার কোটি তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে।
কিশোরগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক কর্নেল(অব.) জেহাদ খানের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুল হক, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আজহারুল ইসলাম, জেলা এনসিপির সমন্বয়ক ইকরাম হোসেন, ছাত্রশিবিরের জেলা শাখার সেক্রেটারি মাহবুবুল আলম প্রমুখ।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

‘নির্বাচনে ভুল করলে আবার ফ্যাসিবাদী আমলে ফিরে যাব’

প্রকাশ : 03:56 pm, Monday, 9 February 2026