মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গত বুধবার (১১ মার্চ) বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, জিআর-৪৬/২০২২ (বড়) মামলায় ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি মো. সাজু আহমদ ওরফে সাজুকে গ্রেফতার করা হয়। তিনি বড়লেখা উপজেলার মাইজপাড়া (ইয়াকুবনগর) এলাকার মো. খলিল উদ্দিনের ছেলে।
এছাড়া সিআর-৫৪৯/২৪ (বড়) মামলার পরোয়ানাভুক্ত আসামি ইসলাম উদ্দিন, সাইফুর রহমান ও আব্দুল জব্বারকে গ্রেফতার করা হয়। তারা সবাই বড়লেখা উপজেলার গ্রামতলা এলাকার বাসিন্দা।
জিআর-২১৬/২৫ (বড়) মামলার পরোয়ানাভুক্ত আসামি ফরিদ উদ্দিন (৫৫) ও পারভেজ আহমদ (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। তারা বড়লেখা উপজেলার গাংকুল এলাকার বাসিন্দা।
এছাড়া জিআর-১৭৭/২৫ (বড়) মামলার পরোয়ানাভুক্ত আসামি সায়রুল ইসলাম (২৫) ও আব্দুস শুক্কুর মাসুক (৬০) কে সফরপুর (খানপাড়া) এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামিকে বুধবার (১১ মার্চ) যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
শিরোনাম :
গর্জনিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঝিনাইদহে কৃষকদল নেতার লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ
সড়ক দূর্ঘটনা রোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
নালিতাবাড়ীতে সিসি ব্লক তৈরির অবৈধ কারখানা
শ্বশুর বাড়ি যাওয়া হলোনা ফরহাদের
লালপুরে ইছামতি খালের কচুরিপানা অপসরণ শুরু
ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে সচেতনতা র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
নড়িয়ার ঈদ উপহার বিতরণ করলেন এমপি কিরণ
মৌলভীবাজারে প্রবাসীর বাগান বাড়ীতে আগুন
মজুদকৃত তেল গোপনে চড়া দামে বিক্রির অভিযোগ
বড়লেখায় সাজাপ্রাপ্ত আসামিসহ ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার
-
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি - প্রকাশ : 04:02 pm, Thursday, 12 March 2026
- 17
ট্যাগ :
আলোচিত

