Dhaka , Monday, 16 March 2026

টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার টুঙ্গিপাড়া উপজেলা নেটওয়ার্কের আয়োজনে এবং সিসিডিবি সিপিআরপি, গোপালগঞ্জের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে প্রথমে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি শওকত হোসেন মুকুল এবং সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা আফজাল হোসেন।
সভায় সভাপতিত্ব করেন সিসিডিবি গোপালগঞ্জের এরিয়া ম্যানেজার শাশ্বতী নাগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশিক্ষক হালিমা খানম।
এ সময় আরও বক্তব্য রাখেন সমাজ সংগঠক মিন্টো বাড়ৈ, প্রোগ্রাম অফিসার মোঃ ইকবাল হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা মোরশেদা বেগমসহ সিসিডিবি’র টুঙ্গিপাড়া উপজেলা নেটওয়ার্কের বিভিন্ন সভানেত্রী ও সদস্যরা। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত নারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে নারীর অধিকার, ক্ষমতায়ন এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
আলোচনা সভা শেষে নারী উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি

প্রকাশ : 04:03 pm, Thursday, 12 March 2026