পুলিশ সুপারের কার্যালয় হবিগঞ্জে গত মঙ্গলবার আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে হবিগঞ্জ জেলার পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়।
সভায় ঈদকে সামনে রেখে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানজট নিরসন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ফিটনেসবিহীন যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পুলিশ সুপার মহোদয় পরিবহন মালিক ও সংশ্লিষ্ট সকলকে আইন মেনে চলা এবং যাত্রীদের সাথে মানবিক আচরণ করার আহ্বান জানান।
এ সময় মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে জেলা পুলিশের সাথে সমন্বয় রেখে কাজ করার আশ্বাস প্রদান করেন।
হবিগঞ্জ জেলা পুলিশ সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বদ্ধপরিকর।
এ সময় হবিগঞ্জ জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও জেলার পরিবহন মালিক-শ্রমিক সমিতির বিভিন্ন পদবীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিরোনাম :
গর্জনিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঝিনাইদহে কৃষকদল নেতার লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ
সড়ক দূর্ঘটনা রোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
নালিতাবাড়ীতে সিসি ব্লক তৈরির অবৈধ কারখানা
শ্বশুর বাড়ি যাওয়া হলোনা ফরহাদের
লালপুরে ইছামতি খালের কচুরিপানা অপসরণ শুরু
ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে সচেতনতা র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
নড়িয়ার ঈদ উপহার বিতরণ করলেন এমপি কিরণ
মৌলভীবাজারে প্রবাসীর বাগান বাড়ীতে আগুন
মজুদকৃত তেল গোপনে চড়া দামে বিক্রির অভিযোগ
‘হবিগঞ্জে পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত’
-
হবিগঞ্জ প্রতিনিধি - প্রকাশ : 04:12 pm, Thursday, 12 March 2026
- 56
ট্যাগ :
আলোচিত

