ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১১ মার্চ) সকালে নবীনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান।
সভায় দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন এবং সফলভাবে কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সভাপতি আবু কামাল খন্দকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সাহান, জেলা বিএনপি নেতা মাসুদুল হক, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ এই দিবসগুলো যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরতে হবে। এজন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
শিরোনাম :
গর্জনিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঝিনাইদহে কৃষকদল নেতার লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ
সড়ক দূর্ঘটনা রোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
নালিতাবাড়ীতে সিসি ব্লক তৈরির অবৈধ কারখানা
শ্বশুর বাড়ি যাওয়া হলোনা ফরহাদের
লালপুরে ইছামতি খালের কচুরিপানা অপসরণ শুরু
ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে সচেতনতা র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
নড়িয়ার ঈদ উপহার বিতরণ করলেন এমপি কিরণ
মৌলভীবাজারে প্রবাসীর বাগান বাড়ীতে আগুন
মজুদকৃত তেল গোপনে চড়া দামে বিক্রির অভিযোগ
নবীনগরে স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা
-
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি - প্রকাশ : 04:12 pm, Thursday, 12 March 2026
- 39
ট্যাগ :
আলোচিত

