Dhaka , Monday, 16 March 2026

নেছারাবাদে অজ্ঞাত যুবকের লাশ, সিসিটিভিতে সন্দেহভাজন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা-এ গলা কাটা ও মাথাবিহীন অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
গতকাল শুক্রবার উপজেলার সমুদয়কাঠী ইউনিয়ন-এর পূর্ব সারেংকাঠি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে মামুন মোল্লার ইটভাটার দক্ষিণ-পশ্চিম পাশে সন্ধ্যা নদী সংলগ্ন নির্জন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল আনুমানিক ৫টার দিকে ইটভাটার শ্রমিকরা নদীর পাড়ে একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা দ্রুত নেছারাবাদ থানা পুলিশ-কে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
তবে লাশটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন থাকায় স্থানীয়দের কেউই মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি। পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত কোনো স্থান থেকে ওই ব্যক্তিকে ধরে এনে নির্জন স্থানে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা লাশটি ফেলে রেখে গেছে।
এদিকে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকেল ৩টা ১০ মিনিটের দিকে তিনজন ব্যক্তি একটি মোটরসাইকেলযোগে ইটভাটার ভেতরে প্রবেশ করে। পরে বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে একই মোটরসাইকেলে দুইজন ব্যক্তি সেখান থেকে বের হয়ে যায়। ধারণা করা হচ্ছে, এই ব্যক্তিরাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা চলছে। এদের সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে দ্রুত প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
এদিকে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা উপজেলায় আগে খুব একটা শোনা যায়নি। ফলে ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে—সিসিটিভিতে দেখা ব্যক্তিদের কেউ চিনে থাকলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন এবং ঘটনার সঠিক তথ্য উদঘাটনে সহযোগিতা করুন।
তথ্যপ্রযুক্তির সহায়তায় মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সার্কেল এসপি ও নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি)। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

নেছারাবাদে অজ্ঞাত যুবকের লাশ, সিসিটিভিতে সন্দেহভাজন

প্রকাশ : 02:41 pm, Saturday, 14 March 2026