মোংলার চাঁদপাই ইউনিয়নের দক্ষিণ কাইনমারী খ্রীষ্টান পাড়া এলাকার একটি বসত বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯৭ বোতল বিদেশি মদসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
আটক মাদক পাচারকারী হলেন দক্ষিণ কাইনমারী গ্রামের পিতর বাড়ই ছেলে অভিজিৎ পাড়ই শান্ত।তিনি মোংলা বন্দরে বিদেশি জাহাজে চুরি ডাকাতির সাথে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য।
গতকাল শুক্রবার রাতে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মার্চ শুক্রবার বিকাল ৫টায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া এর একটি আভিযানিক দল বাগেরহাটের মোংলা থানাধীন চিলা বাজার সংলগ্ন দক্ষিণ কাইনমারী এলাকার খ্রীষ্টান পাড়ায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন ওই এলাকা হতে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত মদ ও আটক মাদক পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
শিরোনাম :
গর্জনিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঝিনাইদহে কৃষকদল নেতার লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ
সড়ক দূর্ঘটনা রোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
নালিতাবাড়ীতে সিসি ব্লক তৈরির অবৈধ কারখানা
শ্বশুর বাড়ি যাওয়া হলোনা ফরহাদের
লালপুরে ইছামতি খালের কচুরিপানা অপসরণ শুরু
ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে সচেতনতা র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
নড়িয়ার ঈদ উপহার বিতরণ করলেন এমপি কিরণ
মৌলভীবাজারে প্রবাসীর বাগান বাড়ীতে আগুন
মজুদকৃত তেল গোপনে চড়া দামে বিক্রির অভিযোগ
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক
-
মনির হোসেন, মোংলা - প্রকাশ : 02:41 pm, Saturday, 14 March 2026
- 20
ট্যাগ :
আলোচিত

