দৈনিক গণমুক্তি পত্রিকার বাগেরহাট প্রতিনিধি সাংবাদিক নকিব মিজানুর রহমানের পিতা অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক নকীব
আশরাফ আলীরব্যাটের দাফন সম্পন্ন হয়েছে ।
গতকাল শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় কচুয়া উপজেলার বাধাল ইউনিয়ন পরিষদ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয়
গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। পারিবারিক সূত্রে জানা যায়,
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন তিনি স্বাস্থ্য বিভাগে নিষ্ঠার সঙ্গে
দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে সততা ও মানবিকতার জন্য তিনি এলাকায় সবার কাছে সম্মানিত ছিলেন।
মরহুম নকীব আশরাফ আলীর মৃত্যুতে বাগেরহাট প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। শোক প্রকাশ করেছেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সাঈদ শুনু, সহ-সভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইয়ামীন আলী, দপ্তর সম্পাদক এস এম সামছুর রহমান। এছাড়া জাতীয় সাংবাদিক সংস্থার
সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ মরহুমের
আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, নকীব আশরাফ আলী একজন সৎ, পরোপকারী ও ধর্মপ্রাণ মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিরোনাম :
গর্জনিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঝিনাইদহে কৃষকদল নেতার লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ
সড়ক দূর্ঘটনা রোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
নালিতাবাড়ীতে সিসি ব্লক তৈরির অবৈধ কারখানা
শ্বশুর বাড়ি যাওয়া হলোনা ফরহাদের
লালপুরে ইছামতি খালের কচুরিপানা অপসরণ শুরু
ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে সচেতনতা র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
নড়িয়ার ঈদ উপহার বিতরণ করলেন এমপি কিরণ
মৌলভীবাজারে প্রবাসীর বাগান বাড়ীতে আগুন
মজুদকৃত তেল গোপনে চড়া দামে বিক্রির অভিযোগ
সাংবাদিক নকিব মিজানুর রহমানের পিতার দাফন সম্পন্ন
-
গণমুক্তি ডেস্ক - প্রকাশ : 02:46 pm, Saturday, 14 March 2026
- 26
ট্যাগ :
আলোচিত

