Dhaka , Monday, 16 March 2026

‘তারাকান্দা দুর্ণীতিমুক্ত-জনবান্ধব প্রশাসন হিসাবে উপহার দিতে চাই’

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সমাজের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন ব্যবস্থা গড়ে তোলতে তারারাকান্দা উপজেলা প্রশাসন। কাজ করছে জানিয়ে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত উপজেলা প্রশাসন উপহার দিতে সমাজের সর্বস্তরের জনতার সহযোগিতা প্রত্যাশা করেছেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। এ সময় তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে ও দুর্ণীতি ও অনিয়মের বিরুদ্ধে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগীতা করতে সকল পেশাশ্রেণীর ব্যক্তিবর্গকে সহযোগীতার আহবান জানিয়েছেন তিনি।
জানা গেছে তারাকান্দা উপজেলা বিভিন্ন ইউনিয়নের চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের স্বচ্ছতা যাচাই বাছাই করতে পরিদর্শন করে স্থানীয় জনতার সাথে মতবিনিময় করে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। এসময় তার সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ তারাকান্দা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এসময় দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন এবং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার। তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং তথ্য প্রমাণসহ প্রশাসনকে অবগত করার আহবান জানান।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করণের মাধ্যমে উপজেলাকে একটি জনবান্ধব প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে সাংবাদিক, রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতা প্রত্যাশা করেন।
এসময় ইউএনও জনতার উদ্দেশ্যে বলেন-আমার দায়িত্ব পালনে কোন ভুল ত্রুটি হলে তা আপনারা নির্দ্বিধায় বলবেন। উপজেলার বিভিন্ন সমস্যা নিরসনে সেগুলোর বিষয়ে দৃষ্টি দেবেন বলেও আশ্বস্ত করেছেন।
উল্ল্যেখ-উপজেলা নির্বাহী অফিসার হিসাবে তারাকান্দা উপজেলায় ৩ ডিসেম্বর ২০২৫ সন যোগদানের পর থেকেই বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজে স্বচ্ছতা নিশ্চিত করণের কাজে ব্যস্ত সময় পার করতে হচ্ছে। উপজেলার সার্বিক উন্নয়নে দুর্ণীতির বিরুদ্ধে জিরোটলারেন্স নীতি নিয়ে চ্যালেঞ্জের সাথে কাজ করছেন।
পরিদর্শনকালে অন্যান্যদের মাঝে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সুধীজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

‘তারাকান্দা দুর্ণীতিমুক্ত-জনবান্ধব প্রশাসন হিসাবে উপহার দিতে চাই’

প্রকাশ : 02:48 pm, Saturday, 14 March 2026