ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নে পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে নারীসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে নবীনগর থানায় মামলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরপাড়া এলাকায় রঞ্জিত সূত্রধরের পরিবারের লোকজন গত ৪ মার্চ বাড়ির পাশের পুকুর থেকে মাটি কাটতে গেলে প্রতিবেশী ধীরা নমঃসুদ্রের পরিবারের সদস্যরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি।
অভিযোগ রয়েছে, পরবর্তীতে রঞ্জিত সূত্রধর তার মেয়ে ও জামাতাকে নিয়ে সাবেক ইউপি সদস্য ছোট্ট মিয়ার বাড়িতে যাওয়ার পথে মসজিদ সংলগ্ন সড়কে আগে থেকে ওঁত পেতে থাকা প্রতিপক্ষ হামলা চালায়। ধীরা নমঃসুদ্র, তার তিন ছেলে সুজন, ঝন্টু ও সেন্টু এবং জামাতা নাছিরাবাদের সুনিল নমঃসুদ্রের ছেলে সজিব ধারালো অস্ত্র ও হকিস্টিক দিয়ে মারধর করে চারজনকে আহত করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় এক নারীর স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্থানীয়রা জানায়, ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে।
নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
শিরোনাম :
গর্জনিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঝিনাইদহে কৃষকদল নেতার লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ
সড়ক দূর্ঘটনা রোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
নালিতাবাড়ীতে সিসি ব্লক তৈরির অবৈধ কারখানা
শ্বশুর বাড়ি যাওয়া হলোনা ফরহাদের
লালপুরে ইছামতি খালের কচুরিপানা অপসরণ শুরু
ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে সচেতনতা র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
নড়িয়ার ঈদ উপহার বিতরণ করলেন এমপি কিরণ
মৌলভীবাজারে প্রবাসীর বাগান বাড়ীতে আগুন
মজুদকৃত তেল গোপনে চড়া দামে বিক্রির অভিযোগ
মাটি কাটার বিরোধে হামলায় ৪ জনকে কুপিয়ে জখম
-
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি - প্রকাশ : 13 Hours Ago
- 13
ট্যাগ :
আলোচিত

