Dhaka , Monday, 16 March 2026

বাগেরহাট প্রেস ক্লাবের ইফতার মাহফিল

পবিত্র রমজান মাস উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলার রাজনৈতিক, প্রশাসনিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী এবং বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম, জেলা জামায়াতের আমির এডভোকেট আব্দুল ওয়াদুদসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
ইফতার মাহফিলের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বাগেরহাট প্রেসক্লাব দীর্ঘদিন ধরে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজকে আলোকিত করতে পারেন। তিনি বাগেরহাট প্রেসক্লাবের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে নিয়ে জেলার উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথিরাও তাদের বক্তব্যে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বাগেরহাটের উন্নয়ন ও অগ্রগতিতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বাগেরহাট প্রেস ক্লাবের ইফতার মাহফিল

প্রকাশ : 14 Hours Ago