প্রতি বছরের ন্যায় মধুকৃষ্ণা ত্রয়োদশ তিথিতে বান্দরবান চৌধুরী মার্কেট সংলগ্ন সাঙ্গু নদীর তীরে শুরু হচ্ছে ১৬,১৭ ও ১৮ তিনদিনব্যাপী মহাপুণ্য শ্রী শ্রী গঙ্গাপূজা ও বারুণী স্নান অনুষ্ঠান।
শ্রী শ্রী গঙ্গাপূজা উদযাপন কমিটি আর্শিবাদ সংঘের উদ্যোগে ১৬ মার্চ (সোমবার )বর্ণাঢ্য শোভাযাত্রা, শ্রী শ্রী গঙ্গামায়ের বোঁধন, মহানাম যজ্ঞের শুভ অধিবাস ও আনন্দবাজারে মহাপ্রসাদ আস্বাদনসহ নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
আশীর্বাদ সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, প্রতি বছর মধুকৃষ্ণা ত্রয়োদশ তিথিতে মহাপুণ্য লগ্নে শ্রী শ্রী গঙ্গা মায়ের পূজা ও বারুণী স্নান উপলক্ষ্যে আর্শীবাদ সংঘ বর্ণাঢ্য আয়োজন করে থাকে। এই পুণ্য তিথিতে গঙ্গাস্নান করলে মানবের সকল প্রকার পাপ মোচন হয়। তাই হিন্দু সম্প্রদায়ের সকল লোকজন এই গঙ্গা পূজা ও বারুণীস্নানে অংশ গ্রহণ করে জীব ও জগৎ এর মঙ্গল কামনা করেন। এ সময় হিন্দু সম্প্রদায় ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের শত শত পূর্ণার্থীগণ সাঙ্গু নদীতে গঙ্গা মায়ের চরণে ভক্তি নিবেদন করে পুণ্য ও পাপ মুক্তি লাভের আশায় বারুণী স্নানে অংশ গ্রহণ করে।
১৭ মার্চ (মঙ্গলবার) উষালগ্নে মহানামযজ্ঞ শুভারম্ভ, সকাল ৮:৩৭ ঘটিকা পর্যন্ত বারুণী স্নান, ৭:৩০ ঘটিকায় শ্রী শ্রী গঙ্গা মায়ের পূজারম্ভ, দুপুর ১২:৩০ ঘটিকায় ভোগারতি, দুপুর ১টায় আনন্দবাজারে মহাপ্রসাদ আস্বাদন, সন্ধ্যা ৬টায় শ্রী শ্রী গঙ্গা মায়ের সন্ধ্যারতি, ৬টা ৩০মিনিটে মহানাম যজ্ঞের পূর্ণাহুতি, সন্ধ্যা ৭টায় গঙ্গামায়ের আরতি ও হাজার প্রদীপ নিবেদন, রাত ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ৮:০০ ঘটিকায় আনন্দবাজারে মহাপ্রসাদ আস্বাদন, রাত ৮:৩০ মিনিটে পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৮ মার্চ (বুধবার) সকাল ৮ টায় পুষ্পাঞ্জলী শেষে সাঙ্গু নদীতে প্রতিমা বিসর্জন এর মাধ্যমে এবারের বর্ণাঢ্য আয়োজন সমাপ্তি ঘটবে।
শিরোনাম :
গর্জনিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঝিনাইদহে কৃষকদল নেতার লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ
সড়ক দূর্ঘটনা রোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
নালিতাবাড়ীতে সিসি ব্লক তৈরির অবৈধ কারখানা
শ্বশুর বাড়ি যাওয়া হলোনা ফরহাদের
লালপুরে ইছামতি খালের কচুরিপানা অপসরণ শুরু
ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে সচেতনতা র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
নড়িয়ার ঈদ উপহার বিতরণ করলেন এমপি কিরণ
মৌলভীবাজারে প্রবাসীর বাগান বাড়ীতে আগুন
মজুদকৃত তেল গোপনে চড়া দামে বিক্রির অভিযোগ
বান্দরবানে তিনদিনব্যাপী গঙ্গাপূজা ও বারুণী স্নান শুরু
-
বাসুদেব বিশ্বাস, বান্দরবান - প্রকাশ : 14 Hours Ago
- 13
ট্যাগ :
আলোচিত

