সরেজমিন নিউজ
রাজনীতি

গোপালগঞ্জে আওয়ামী লীগের মশাল মিছিল, ২ দিনের লকডাউনের ডাক

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে মশাল হাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল। ছবিঃ সংগৃহীত
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে মশাল হাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল। ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জের রাজপথে আবারও মশাল হাতে মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় জেলা সদরসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।

সন্ধ্যা ৭টার দিকে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ছাত্রলীগের নেতাকর্মীরা এসব মিছিল বের করেন।

জেলা শহরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মশাল নিয়ে নেতাকর্মীরা পুরাতন লঞ্চঘাট এলাকায় জড়ো হন। পরে সেখান থেকে মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। এ সময় অংশগ্রহণকারীদের হাতে জ্বলন্ত মশাল দেখা যায়। মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

জেলা শহরের পাশাপাশি টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা সদরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই কর্মসূচি পালিত হয়েছে জেলার বিভিন্ন ইউনিয়নেও।

আয়োজকদের দাবি, জেলা ও উপজেলা পর্যায়ের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কর্মসূচিতেও বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

মিছিল থেকে আগামী ২৯ ও ৩০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়। পাশাপাশি শনিবারও মশাল মিছিলের কর্মসূচি রয়েছে বলে জানা গেছে।

ট্যাগ: গোপালগঞ্জআওয়ামী লীগগোপালগঞ্জে মশাল মিছিলআওয়ামী লীগের কর্মসূচিটুঙ্গিপাড়াকোটালীপাড়ামুকসুদপুরকাশিয়ানীশেখ হাসিনালকডাউন কর্মসূচিরাজনৈতিক সংবাদবাংলাদেশের রাজনীতি