নওগাঁর রাণীনগরে ছাত্রলীগ নেতা রুহুল আমিন গ্রেপ্তার

নওগাঁর রাণীনগরে ভোররাতে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক ইউনিয়ন নেতা। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার কাশিমপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম রুহুল আমিন। তিনি ছাত্রলীগের ২ নম্বর কাশিমপুর ইউনিয়ন শাখার সভাপতি।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টার অভিযোগে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
ওসি আরও জানান, রুহুল আমিন ছাত্রলীগের সক্রিয় নেতা। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠিয়ে কারাগারে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হবে।
উপজেলায় কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান রাণীনগর থানার এই কর্মকর্তা।

২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবারনওগাঁর রাণীনগরে ছাত্রলীগ নেতা রুহুল আমিন গ্রেপ্তার