ডেস্ক রিপোর্টঃ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও চার সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপি (৪০), ৩৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আজিম মোঃ মাহবুব আলম (৫৩), কোতোয়ালী থানা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাগর (৩২) ও মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক তানজিম রহমান আকাশ দেওয়ান (৩২) ।
এক ক্ষুদে বার্তায়ন বুধবার (৭মে) ডিবি জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ইসমত আরা হ্যাপিকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। অন্যদিকে ডিবি-লালবাগ বিভাগের একটি দল রাত আনুমানিক ১০টায় কোতয়ালী এলাকা থেকে আজিম মোঃ মাহবুব আলমকে গ্রেফতার করে।
ডিবি সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার রাত ১১টায় কোতোয়ালী থানাধীন ইসলামপুর এলাকা থেকে মোঃ সাইফুল ইসলাম সাগরকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। একই দিনে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকায় অভিযান পরিচালনা করে বিকেল আনুমানিক ৫টায় তানজিম রহমান আকাশ দেওয়ানকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল।
এমআই
.png)
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৫

আপনার মতামত লিখুন