সরেজমিন নিউজ

ব্যাগ টানতেই রিকশা থেকে পড়ে মৃত্যু, গ্রেপ্তার দুই সন্দেহভাজন

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর ব্যাগ টান দেওয়ার ঘটনায় রিকশা থেকে পড়ে এক প্রধান শিক্ষিকার মৃত্যুর ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার রাতে অভিযান চালিয়ে মো. পনি ওরফে প্যারা পনি এবং তার এক সহযোগীকে আটক করা হয়। এ সময় পনির ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে র‍্যাব।

র‍্যাব জানিয়েছে, রোববার বিকেল ৪টায় মোহাম্মদপুরের বসিলা এলাকায় র‍্যাব-২-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেপ্তার ও ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

শনিবার হাসপাতালে যাওয়ার পথে রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারান প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন রুলি (৫৫)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।

জানা গেছে, গত শুক্রবার রাতে স্বামী আব্দুল মতিনকে সঙ্গে নিয়ে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। ভোরের দিকে তারা গাবতলী বাস টার্মিনালে নামেন। পরে রিকশায় করে ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন তিনি।

পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি রিকশার পেছন দিক থেকে তার ব্যাগ টান দেয় বলে অভিযোগ। এ সময় ভারসাম্য হারিয়ে রিকশা থেকে সড়কে পড়ে গুরুতর আহত হন রনজিনা পারভীন।

পড়ে গিয়ে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে দ্রুত উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত প্রধান শিক্ষিকার স্বামী আব্দুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ব্যাগ টানতেই রিকশা থেকে পড়ে মৃত্যু, গ্রেপ্তার দুই সন্দেহভাজন

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত