সরেজমিন নিউজ

মুরাদনগরে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল ও শোডাউনের প্রস্তুতির অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে মুরাদনগর সদর ইউনিয়নের আলীরচর চান্দ মিয়া মোল্লা ডিগ্রি কলেজ মাঠে এ অভিযান চালানো হয়। পরে বুধবার দুপুরে গ্রেফতার ছয়জনকে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে কলেজ মাঠে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী জড়ো হন। সেখানে তারা মিছিল ও শোডাউনের প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশের এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশের দাবি, এভাবে জড়ো হওয়ার মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টি এবং সরকারবিরোধী ষড়যন্ত্রের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। খবর পেয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।

এসআই মহিন উদ্দিন ও সুমন তালুকদারের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—জাহিদুল ইসলাম (২১), সাকিব (১৯), ইব্রাহিম (২০), নুরুজ্জামান (২১), মেহেদী মমিন সাহেদ (২২) ও সাইফুল (১৮)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার ছয়জনের মধ্যে তিনজনের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নে। অন্য তিনজন মুরাদনগর উপজেলার জাহাজপুর ইউনিয়নের বাসিন্দা।

এ ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন মুরাদনগর থানার ওসি।

তিনি জানান, গ্রেফতার ছয়জনকে বুধবার দুপুরে কুমিল্লার আদালতে পাঠানো হয়। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মুরাদনগরে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত