নওগাঁর মান্দায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বাড়িতে ঢুকে তল্লাশির নামে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাফসহ ছিনতাই হওয়া স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেলে মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারইটুঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দিনাজপুরের বিরামপুর উপজেলার চাপড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. মানিক হোসেন (৩৪), দক্ষিণ দাউদপুর গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে মো. এনামুল হক এবং ফুলবাড়ী উপজেলার মুক্তারপুর গ্রামের মো. ইউসুফ খলিফার ছেলে মো. মাহবুব হাসান মুন্না (৩৯)।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, শনিবার বিকেলে ওই তিন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে পারইটুঙ্গি গ্রামের বিপুল কুমারের বাড়িতে প্রবেশ করেন।
অভিযোগ রয়েছে, বাড়িতে ঢোকার পর তারা বিপুল কুমারের বাবা সুকুমার চন্দ্র এবং তাঁর চাচা সবুজ কুমারের হাতে হাতকড়া পরিয়ে দেন। এরপর পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়।
একপর্যায়ে তল্লাশির নামে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পরিবারের।
তবে তাদের আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হলে বাড়ির মালিক ও আশপাশের লোকজন তাদের পিছু নেন। ধাওয়া খেয়ে তিনজন পাশের জেলা রাজশাহীর বাগমারা উপজেলার সিমলা বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করেন।
স্থানীয়দের হাতে আটক হওয়ার পর তিনজনকে গণপিটুনিও দেওয়া হয় বলে জানা গেছে।
খবর পেয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে বাগমারা থানা-পুলিশের সহযোগিতায় আটক তিনজনকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে নেওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রোববার সকালে মান্দা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
.png)
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন