সরেজমিন নিউজ

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ইউজিসির ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

admin
admin
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ইউজিসির ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের ভেতরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ভুক্তভোগী সাংবাদিক মো. শিহাব উদ্দিন মামলাটি করেছেন।

মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদি শিহাব উদ্দিন সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা। তিনি দ্য ডেইলি ক্যাম্পাস ডটকম অনলাইন নিউজ পোর্টালের সিনিয়র রিপোর্টার হিসেবে হিসেবে কর্মরত।

মামলার আসামিরা হলেন ইউজিসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুনুর রশিদ খান, অফিস সহায়ক আমিনুল ইসলাম খোকন, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মো: জামাল উদ্দিন এবং চেয়ারম্যানের একান্ত সচিব (অতিরিক্ত পরিচালক) মো: মোস্তাফিজুর রহমান।

মামলার বিষয়টি নিশ্চিত করে বাদির আইনজীবী মো: আরিফ হোসেন সাগর বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এ ঘটনায় সিএমএম কোর্টে মামলা হয়েছে। আদালত ঘটনাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন।’

মামলা সূত্রে জানা গেছে, গত ৬ মার্চ বাদি মামলার আসামিদের বিরুদ্ধে প্রাপ্যতার অতিরিক্ত অর্থ ঋণ হিসেবে নেয়ার ঘটনা নিয়ে সংবাদ প্রচার করেন। পরবর্তীতে গত ১৯ মার্চ সংবাদ সংগ্রহে ইউজিসিতে গেলে সেখানে ‘মব’ সৃষ্টি করে তার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় ভুক্তভোগী সাংবাদিককে হত্যাসহ দেখে নেয়ার হুমকি দেন মামলার আসামিরা।

জ/ক

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ইউজিসির ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৫

featured Image

নিউজ ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের ভেতরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ভুক্তভোগী সাংবাদিক মো. শিহাব উদ্দিন মামলাটি করেছেন।

মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদি শিহাব উদ্দিন সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা। তিনি দ্য ডেইলি ক্যাম্পাস ডটকম অনলাইন নিউজ পোর্টালের সিনিয়র রিপোর্টার হিসেবে হিসেবে কর্মরত।

মামলার আসামিরা হলেন ইউজিসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুনুর রশিদ খান, অফিস সহায়ক আমিনুল ইসলাম খোকন, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মো: জামাল উদ্দিন এবং চেয়ারম্যানের একান্ত সচিব (অতিরিক্ত পরিচালক) মো: মোস্তাফিজুর রহমান।

মামলার বিষয়টি নিশ্চিত করে বাদির আইনজীবী মো: আরিফ হোসেন সাগর বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এ ঘটনায় সিএমএম কোর্টে মামলা হয়েছে। আদালত ঘটনাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন।’

মামলা সূত্রে জানা গেছে, গত ৬ মার্চ বাদি মামলার আসামিদের বিরুদ্ধে প্রাপ্যতার অতিরিক্ত অর্থ ঋণ হিসেবে নেয়ার ঘটনা নিয়ে সংবাদ প্রচার করেন। পরবর্তীতে গত ১৯ মার্চ সংবাদ সংগ্রহে ইউজিসিতে গেলে সেখানে ‘মব’ সৃষ্টি করে তার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় ভুক্তভোগী সাংবাদিককে হত্যাসহ দেখে নেয়ার হুমকি দেন মামলার আসামিরা।

জ/ক

সরেজমিন নিউজ

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত