সরেজমিন নিউজ

নিষিদ্ধ হিযবুত তাহরীরের ৭ সদস্য রিমান্ডে

admin
admin
প্রকাশ : ২২ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নিষিদ্ধ হিযবুত তাহরীরের ৭ সদস্য রিমান্ডে

রাজধানীর ধানমন্ডি এলাকায় মিছিল করে জনজীবনে ত্রাস সৃষ্টি ও পুলিশের উপর হামলার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ৭ সদস্যের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- মো. আরাফ ইব্রাহীম, মো. জুবায়ের, নিশান, সাকিব হাসান, জাবেদ, আবরার, মাহফুজুল হাসান।

শনিবার (২২ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট এম. এ আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তাদেরকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের (সিটিটিসি) উপ-পরিদর্শক মো. শাহীনুর রহমান প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার (২১ মার্চ) রাজধানীর ধানমন্ডি এলাকায় মিছিল শেষে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, ২১ মার্চ দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর গ্রেপ্তার আসামিরাসহ অজ্ঞাতপরিচয় আরও প্রায় ১৪০/১৫০ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সদস্যরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড সহকারে আকস্মিক মিছিল বের করে সরকারী বিরোধীসহ বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে তারা মিরপুর রোড হয়ে মিছিল নিয়ে ধানমন্ডি ক্লাব মাঠের দিকে অগ্রসর হয়। মিছিল করাকালীন হিযবুত তাহরীর সদস্যরা নিষেধাজ্ঞা প্রত্যাহার ও মুক্তির একপথ, খিলাফত, অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। যার ফলে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট এবং পথচারীদের মধ্যে ব্যাপক ভয়ভীতির সৃষ্টি হয়। এরপর মিছিলকারীদেরকে ছত্রভঙ্গের চেষ্টা করলে তার অতর্কিতভাবে পুলিশ উপর হামলা করে।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ হিযবুত তাহরীরের ৭ সদস্য রিমান্ডে

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত