সরেজমিন নিউজ

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, কারণ জানাতে চান নি

admin
admin
প্রকাশ : ১০ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, কারণ জানাতে চান নি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা ফ্ল্যাশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন।

সোমবার (১০ মার্চ) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের নিজেই এ তথ্য জানান ড. এম আমিনুল ইসলাম। কী কারণে হঠাৎ পদত্যাগ তা জানা যায়নি। তবে একটি সূত্র বলছে, সরকারের ইচ্ছায় তিনি পদত্যাগ করেছেন।

ড. এম আমিনুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।

পদত্যাগের কারণ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে প্রধান উপদেষ্টার এ বিশেষ সহকারী “কিছুই বলতে চাননি।”

সরকারের চাপে বা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমি এসব বিষয়ে কিছুই বলতে চাই না। আমি আমার পিএসের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।

পদত্যাগ করে বড় কোনো দায়িত্ব নিচ্ছেন কি না জানতে চাইলে এম আমিনুল ইসলাম বলেন, “এ বিষয়েও আমি কিছু বলতে চাইছি না।”

তবে পদত্যাগ করলেও কোনো না কোনোভাবে শিক্ষার সঙ্গে থাকবেন বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, কারণ জানাতে চান নি

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৫

featured Image

নিজস্ব প্রতিনিধি, ঢাকা ফ্ল্যাশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন।

সোমবার (১০ মার্চ) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের নিজেই এ তথ্য জানান ড. এম আমিনুল ইসলাম। কী কারণে হঠাৎ পদত্যাগ তা জানা যায়নি। তবে একটি সূত্র বলছে, সরকারের ইচ্ছায় তিনি পদত্যাগ করেছেন।

ড. এম আমিনুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।

পদত্যাগের কারণ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে প্রধান উপদেষ্টার এ বিশেষ সহকারী “কিছুই বলতে চাননি।”

সরকারের চাপে বা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমি এসব বিষয়ে কিছুই বলতে চাই না। আমি আমার পিএসের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।

পদত্যাগ করে বড় কোনো দায়িত্ব নিচ্ছেন কি না জানতে চাইলে এম আমিনুল ইসলাম বলেন, “এ বিষয়েও আমি কিছু বলতে চাইছি না।”

তবে পদত্যাগ করলেও কোনো না কোনোভাবে শিক্ষার সঙ্গে থাকবেন বলে জানান তিনি।

সরেজমিন নিউজ

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত