সরেজমিন নিউজ

চার দেশের যৌথ অর্থনৈতিক জোট গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

admin
admin
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চার দেশের যৌথ অর্থনৈতিক জোট গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব সংবাদদাতা, ঢাকা ফ্ল্যাশ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে একটি যৌথ অর্থনীতি গড়ে তোলার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে এই চার দেশ মিলে একটি শক্তিশালী অর্থনৈতিক জোট গঠন করলে সবাই লাভবান হবে। ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি।

রোববার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মেলন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, ‘প্রাকৃতিক সম্পদে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। এছাড়া আমাদের বিপুল জনগোষ্ঠী রয়েছে, যা দেশের জন্য বড় সম্পদ। বাংলাদেশের তরুণরা বিশ্ব জয় করতে পারে। তাই এই প্রজন্মের জন্য দরজা খুলে দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্ট মাসে তরুণরা যা দেখিয়েছে, তা পৃথিবীর অন্য কোথাও দেখা যায়নি। এটি একটি অনন্য দৃষ্টান্ত।’

দুর্নীতিকে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা হিসেবে উল্লেখ করে তিনি সরকারি সেবাগুলোকে অনলাইনে নিয়ে আসার জন্য জনপ্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

চার দেশের যৌথ অর্থনৈতিক জোট গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫

featured Image

নিজস্ব সংবাদদাতা, ঢাকা ফ্ল্যাশ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে একটি যৌথ অর্থনীতি গড়ে তোলার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে এই চার দেশ মিলে একটি শক্তিশালী অর্থনৈতিক জোট গঠন করলে সবাই লাভবান হবে। ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি।

রোববার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মেলন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, ‘প্রাকৃতিক সম্পদে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। এছাড়া আমাদের বিপুল জনগোষ্ঠী রয়েছে, যা দেশের জন্য বড় সম্পদ। বাংলাদেশের তরুণরা বিশ্ব জয় করতে পারে। তাই এই প্রজন্মের জন্য দরজা খুলে দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্ট মাসে তরুণরা যা দেখিয়েছে, তা পৃথিবীর অন্য কোথাও দেখা যায়নি। এটি একটি অনন্য দৃষ্টান্ত।’

দুর্নীতিকে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা হিসেবে উল্লেখ করে তিনি সরকারি সেবাগুলোকে অনলাইনে নিয়ে আসার জন্য জনপ্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম।

সরেজমিন নিউজ

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত