সরেজমিন নিউজ

খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

admin
admin
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা ফ্ল্যাশ

খুলনায় মুরাদ খান (৪৫) নামের এক যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিঘলিয়া উপজেলার সেনহাটি মিয়াপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

নিহত মুরাদ উপজেলার হাজীগ্রামের খান মুনসুর আলীর ছেলে। তিনি দিঘলিয়া উপজেলা যুবদলের সদস্য ও একজন ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে মুরাদ খান খুলনা থেকে তাঁর হাজীগ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় সেনহাটি মিয়াপাড়া মসজিদের কাছে পৌঁছালে কয়েকজন যুবক তাঁর গতিরোধ করেন।

তখন মুরাদ দৌড়ে একটি দোকানে আশ্রয় নিলে যুবকেরা সেখান থেকে তাঁকে ধরে নিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। একপর্যায়ে মুরাদ নিস্তেজ হয়ে পড়লে অস্ত্রধারীরা চলে যান।

পরে স্থানীয় লোকজন মুরাদকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘যুবদল নেতা মুরাদকে কুপিয়ে হত্যার ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। কারণ উদ্‌ঘাটন এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।’

জ/ক

The post খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা appeared first on সরেজমিন.

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নিজস্ব প্রতিনিধি, ঢাকা ফ্ল্যাশ

খুলনায় মুরাদ খান (৪৫) নামের এক যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিঘলিয়া উপজেলার সেনহাটি মিয়াপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

নিহত মুরাদ উপজেলার হাজীগ্রামের খান মুনসুর আলীর ছেলে। তিনি দিঘলিয়া উপজেলা যুবদলের সদস্য ও একজন ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে মুরাদ খান খুলনা থেকে তাঁর হাজীগ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় সেনহাটি মিয়াপাড়া মসজিদের কাছে পৌঁছালে কয়েকজন যুবক তাঁর গতিরোধ করেন।

তখন মুরাদ দৌড়ে একটি দোকানে আশ্রয় নিলে যুবকেরা সেখান থেকে তাঁকে ধরে নিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। একপর্যায়ে মুরাদ নিস্তেজ হয়ে পড়লে অস্ত্রধারীরা চলে যান।

পরে স্থানীয় লোকজন মুরাদকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘যুবদল নেতা মুরাদকে কুপিয়ে হত্যার ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। কারণ উদ্‌ঘাটন এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।’

জ/ক

The post খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা appeared first on সরেজমিন.

সরেজমিন নিউজ

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত