সরেজমিন নিউজ

রাজারহাটে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় কর্মশালা

কুড়িগ্রামের রাজারহাটে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের উপর দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়ন পরিষদের হলরুমে ব্র্যাক সীড এ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজারহাট উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ সাইফুন্নাহার সাথী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ব্র্যাক সীড এর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রশিদুল ইসলাম। বক্তারা বলেন- নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব দিন দিন বাড়ছে। কৃষকদের আধুনিক ও পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহারে আরো সচেতন হওয়ার আহ্বান জানান তারা। কর্মশালায় রাজারহাট উপজেলার ৫০জন কৃষক অংশ নেয়। শেষে সকল কৃষকদের মাঝে উন্নতমানের জৈব বালাইনাশক সবজি বীজ বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

রাজারহাটে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় কর্মশালা

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

কুড়িগ্রামের রাজারহাটে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের উপর দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়ন পরিষদের হলরুমে ব্র্যাক সীড এ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজারহাট উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ সাইফুন্নাহার সাথী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ব্র্যাক সীড এর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রশিদুল ইসলাম। বক্তারা বলেন- নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব দিন দিন বাড়ছে। কৃষকদের আধুনিক ও পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহারে আরো সচেতন হওয়ার আহ্বান জানান তারা। কর্মশালায় রাজারহাট উপজেলার ৫০জন কৃষক অংশ নেয়। শেষে সকল কৃষকদের মাঝে উন্নতমানের জৈব বালাইনাশক সবজি বীজ বিতরণ করা হয়।

সরেজমিন নিউজ

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত