সরেজমিন নিউজ

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

ঝিনাইদহে মিছিল করার পরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় তাদের আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় চিরুনী অভিযান চালিয়েছে পুলিশের বিভিন্ন ইউনিট।

সোমবার (৮ জুন) দিবাগর রাতে ছাত্রলীগের ওই তিন কর্মীকে আটক করে পুলিশ। আটকরা হলেন, সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের ফারহান নিলয় দীঘল, পৌর শহরের আরাপপুর গ্রামের মেহেদী হাসান সোহেল এবং শ্রীফলতলা গ্রামের আশিক।

জানা গেছে, গতকাল সোমবার (৮ জুন) ভোরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে ঝটিকা মিছিল করে ছাত্রলীগের কর্মীরা। মিছিলের পরে দুপুরে সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে ২৪ জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশ। ওই মামলায় বিকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় আটকাভিযান শুরু করেছে পুলিশের বিভিন্ন ইউনিট। পরে রাতে বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের তিন কর্মীকে আটক করে পুলিশ। আটক ছাত্রলীগের তিন কর্মীকে আজ মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাতে শহরে মিছিল করেছে। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এর ৮/৯/১০/১১/১২/১৩ ধারায় ২৪ জনের নামে মামলা করা হয়েছে। মামলায় আটক তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

বিঃদ্রঃ ছবি পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

ঝিনাইদহে মিছিল করার পরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় তাদের আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় চিরুনী অভিযান চালিয়েছে পুলিশের বিভিন্ন ইউনিট।

সোমবার (৮ জুন) দিবাগর রাতে ছাত্রলীগের ওই তিন কর্মীকে আটক করে পুলিশ। আটকরা হলেন, সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের ফারহান নিলয় দীঘল, পৌর শহরের আরাপপুর গ্রামের মেহেদী হাসান সোহেল এবং শ্রীফলতলা গ্রামের আশিক।

জানা গেছে, গতকাল সোমবার (৮ জুন) ভোরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে ঝটিকা মিছিল করে ছাত্রলীগের কর্মীরা। মিছিলের পরে দুপুরে সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে ২৪ জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশ। ওই মামলায় বিকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় আটকাভিযান শুরু করেছে পুলিশের বিভিন্ন ইউনিট। পরে রাতে বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের তিন কর্মীকে আটক করে পুলিশ। আটক ছাত্রলীগের তিন কর্মীকে আজ মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাতে শহরে মিছিল করেছে। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এর ৮/৯/১০/১১/১২/১৩ ধারায় ২৪ জনের নামে মামলা করা হয়েছে। মামলায় আটক তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

বিঃদ্রঃ ছবি পাওয়া যায়নি।

সরেজমিন নিউজ

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত