সরেজমিন নিউজ

ইসলামী ব্যাংকের টাকা ফেরতের দাবিতে সুবর্ণচরে মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা দ্রুত ফেরত দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম সুবর্ণচর।
গতকাল সোমবার (৮ জুন) সকাল ১০টায় উপজেলা সদরের থানার মোড় এলাকায় ইসলামী ব্যাংকের শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম সুবর্ণচর শাখার সভাপতি মো. হুমায়ুন কবির, সহ-সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সদস্য আব্দুর রহিমসহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক গ্রাহক।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অনেক গ্রাহক প্রয়োজনীয় অর্থ উত্তোলনে বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। তারা দ্রুত সময়ের মধ্যে গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এ সময় বক্তারা গ্রাহকদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ব্যাংকিং সেবার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী ব্যাংকের টাকা ফেরতের দাবিতে সুবর্ণচরে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা দ্রুত ফেরত দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম সুবর্ণচর।
গতকাল সোমবার (৮ জুন) সকাল ১০টায় উপজেলা সদরের থানার মোড় এলাকায় ইসলামী ব্যাংকের শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম সুবর্ণচর শাখার সভাপতি মো. হুমায়ুন কবির, সহ-সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সদস্য আব্দুর রহিমসহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক গ্রাহক।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অনেক গ্রাহক প্রয়োজনীয় অর্থ উত্তোলনে বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। তারা দ্রুত সময়ের মধ্যে গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এ সময় বক্তারা গ্রাহকদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ব্যাংকিং সেবার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সরেজমিন নিউজ

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত