সরেজমিন নিউজ

বাগেরহাটে ইসলামী ব্যাংকের সকল শাখায় দুই ঘন্টার কলম বিরতি

অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের উপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদে বাগেরহাটে ইসলামী ব্যাংকের ০৫ টি শাখার কর্মকর্তা-কর্মচারীরা একযোগে সোমবার (৮ জুন) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দুই ঘণ্টার কলম বিরতি পালন করেছে। একই সময় উক্ত কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহকগন বাগেরহাট শহরের পুরাতন কোট মসজিদ চত্বরে ইসলামী ব্যাংকের বাগেরহাট শাখা,ইসলামী ব্যাংকের মোংলা, মোড়েলগঞ্জ, শরণখোলা ও ফকিরহাট শাখার সামনে পৃথক পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করেছে| উক্ত মানববন্ধন সমূহে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের গ্রাহকদের মধ্যে বাগেরহাটে গ্রাহক ফোরামের নেতা ও গ্রাহক নইমুল আলম বিলু,মোড়েলগঞ্জে আব্দুল মান্নান,শরণখোলায় ডাঃ ফজলুর রহমান,ফকিরহাটে মাস্টার শাহ আলমের নেতৃত্বে ব্যাংকের শত শত গ্রাহকগণ উপস্থিত থেকে তাদের বক্তব্য প্রদান করেন। বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে খুরশীদ আলমের নিয়োগ ব্যাংকটির গ্রাহক,আমানতকারী ও শেয়ারহোল্ডারদের মধ্যে উদ্বেগ- উৎকণ্ঠা ও ক্ষোভের সৃষ্টি করেছে| বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করা জরুরি।তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।এ সময় তারা ব্যাংকের বর্তমান চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ দাবি করেন।
মানববন্ধনে ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহক, শেয়ারহোল্ডার, ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন| গ্রাহকরা তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হুঁশিয়ারি দেন।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে ইসলামী ব্যাংকের সকল শাখায় দুই ঘন্টার কলম বিরতি

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত