আশুলিয়ায় তাজপুর এলাকায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে রুপবান বেগম (৪৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে আলি সরকার (৫৫) নামে একজনের বিরুদ্ধে।
গতকাল শনিবার (৬ জুন) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
নিহত নারী রূপবান বেগম আশুলিয়ার তাজপুর এলাকার জয়নাল সরকারের স্ত্রী ।
থানা পুলিশ ও স্থানীয়রা বলেন, গত বৃহস্পতিবার সকালে রুপবান বেগমের একটি ছাগল আলি সরকারের উঠানে ঘাস খেতে যায়। এ সময় আলি সরকার ছাগলটিকে কুপিয়ে হত্যা করেন। পরে ছাগলের বিষয়ে জানতে আলি সরকারকে জিজ্ঞাসা করতে যান রুপবান। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আলি সরকার হাতে থাকা ধারাল দা দিয়ে রুপবানের পায়ে কোপ দিয়ে পালিয়ে যান। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ বিষয়ে জামগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবু তালিব বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে।
.png)
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন