সরেজমিন নিউজ

মৌলভীবাজারে অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ

দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বিশাল ৩টি গরু কুরবানি করে অসহায় গরিব ও পথচারী মানুষের মধ্যে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। সংগঠনের সভাপতি খালেদ হোসাইন এর উত্তরমুলাইমস্থ বাড়ীতে এ নগদ টাকা ও মাংস বিতরণ করা হয়। দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর মিয়া এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উপদেষ্টা ও তরফদার ফাউন্ডেশন এর চেয়ারম্যান শামীম তরফদার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দেশ ও বিদেশে, মৌলভীবাজার সংগঠন এর উপদেষ্টা হাসিদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, সহ-সাংগঠনিক সেলিমুর রহমান, দপ্তর সম্পাদক এম.জসিম জে.কে, সংগঠনের সদস্য সজু মিয়া প্রমুখ। কর্মসূচির শুরু থেকেই স্বেচ্ছাসেবীরা মাংস প্রস্তুত, প্যাকেটজাত ও বিতরণের কাজে সক্রিয়ভাবে অংশ নেন। সুশৃঙ্খল পরিবেশে সুবিধাভোগীদের হাতে মাংসের প্যাকেট ও অসহায়-গরীবদের হাতে নগদ টাকা তুলে দেওয়া হয়। অনেকেই এই সহযোগিতা পেয়ে দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের সকল দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারে অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বিশাল ৩টি গরু কুরবানি করে অসহায় গরিব ও পথচারী মানুষের মধ্যে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। সংগঠনের সভাপতি খালেদ হোসাইন এর উত্তরমুলাইমস্থ বাড়ীতে এ নগদ টাকা ও মাংস বিতরণ করা হয়। দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর মিয়া এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উপদেষ্টা ও তরফদার ফাউন্ডেশন এর চেয়ারম্যান শামীম তরফদার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দেশ ও বিদেশে, মৌলভীবাজার সংগঠন এর উপদেষ্টা হাসিদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, সহ-সাংগঠনিক সেলিমুর রহমান, দপ্তর সম্পাদক এম.জসিম জে.কে, সংগঠনের সদস্য সজু মিয়া প্রমুখ। কর্মসূচির শুরু থেকেই স্বেচ্ছাসেবীরা মাংস প্রস্তুত, প্যাকেটজাত ও বিতরণের কাজে সক্রিয়ভাবে অংশ নেন। সুশৃঙ্খল পরিবেশে সুবিধাভোগীদের হাতে মাংসের প্যাকেট ও অসহায়-গরীবদের হাতে নগদ টাকা তুলে দেওয়া হয়। অনেকেই এই সহযোগিতা পেয়ে দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের সকল দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

সরেজমিন নিউজ

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত