সরেজমিন নিউজ

আদমদীঘিতে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আদমদীঘিতে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

বগুড়ার আদমদীঘিতে সুমাইয়া আক্তার (১৮) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সুমাইয়া আক্তার উপজেলার পশ্চিম সিংড়া গ্রামের ধলু মন্ডলের মেয়ে। সে একই উপজেলার কুসুম্বী সোনারপাড়া গ্রামের সৌদি প্রবাসী রিফাতের স্ত্রী। গতকাল বুধবার (৩ জুন) সকালে আদমদীঘির ছাতিয়ানগ্রাম পশ্চিম সিংড়া গ্রামে পিত্রালয়ে এ ঘটনা ঘটে। দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন। সে কি কারনে আত্মহত্যা করেছে তার সঠিক কারন জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার কুসুম্বী সোনারপাড়া গ্রামের সামাদের ছেলে সৌদি প্রবাসী রিফাতের সাথে একই উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পশ্চিম সিংড়া গ্রামের ধলু মন্ডলের মেয়ে সুমাইয়া আক্তারের মাত্র ৬মাস পূর্বে বিয়ে হয়। গত দুই মাস পুর্বে তার স্বামী সৌদি প্রবাসে যায়। স্ত্রী সুমাইয়া আক্তার স্বামী গৃহে ছিল। গত মঙ্গলবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে স্বামী বাড়ি থেকে তার মা পিত্রালয় পশ্চিম সিংড়া গ্রামে নিয়ে সুমাইয়া আক্তারকে। পরদিন গতকাল বুধবার (৩ জুন) সকাল ৮টার দিকে সুমাইয়া আক্তার ও অপর প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে তার মা রোজি বেগম জমির মাঠে স্বামী ধলু মন্ডলের জন্য খাবার নিয়ে যান। ৯টা দিকে বাড়িতে ফিরে দেখেন বাড়ির মেইন গেটের দরজা বন্ধ। এরপর ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে প্রাচীর টপকিয়ে ভিতরে প্রবেশ করে শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে সুমাইয়া আক্তারকে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে তাকে নামিয়ে দেখেন সুমাইয়া মারা গেছে। পুলিশকে খবর দিলে আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে দুপুরে তার সুমাইয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠান। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত রির্পোট পাওয়া গেলে তার মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত