সরেজমিন নিউজ

তারাকান্দায় যানজটের কারণে জনদুর্ভোগ

তারাকান্দায় যানজটের কারণে জনদুর্ভোগ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় তীব্র যানজটের কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। প্রতিদিন মহাসড়ক, তারাকান্দা উপজেলা সদরের বিভিন্ন সড়ক, এসআর (SR) রোড এবং ছোট-বড় সংযোগ সড়কে যানবাহনের অতিরিক্ত চাপের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অপরিকল্পিতভাবে যানবাহন চলাচল, রাস্তার পাশে অবৈধ পার্কিং এবং বাজারকেন্দ্রিক যানবাহনের চাপের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সময় এবং হাটবাজারের দিনগুলোতে যানজট আরও তীব্র আকার ধারণ করে।
এ কারণে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের সময়মতো গন্তব্যে পৌঁছাতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকেই দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত যানজট নিরসনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তারা ট্রাফিক ব্যবস্থার কথা‌জানিয়েছেন, অবৈধ ভাবে গাড়ি পার্কিং নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা ।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

তারাকান্দায় যানজটের কারণে জনদুর্ভোগ

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় তীব্র যানজটের কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। প্রতিদিন মহাসড়ক, তারাকান্দা উপজেলা সদরের বিভিন্ন সড়ক, এসআর (SR) রোড এবং ছোট-বড় সংযোগ সড়কে যানবাহনের অতিরিক্ত চাপের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অপরিকল্পিতভাবে যানবাহন চলাচল, রাস্তার পাশে অবৈধ পার্কিং এবং বাজারকেন্দ্রিক যানবাহনের চাপের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সময় এবং হাটবাজারের দিনগুলোতে যানজট আরও তীব্র আকার ধারণ করে।
এ কারণে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের সময়মতো গন্তব্যে পৌঁছাতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকেই দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত যানজট নিরসনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তারা ট্রাফিক ব্যবস্থার কথা‌জানিয়েছেন, অবৈধ ভাবে গাড়ি পার্কিং নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা ।

সরেজমিন নিউজ

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত