ঝালকাঠির কাঁঠালিয়ায় মো. জুবায়ের ইসলাম নামের দুই বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। গতকাল রোববার (২৪ মে) উপজেলার সদর ইউনিয়নের আমরিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু জুবায়ের ওই গ্রামের প্রবাসী মো. সাইফুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মো. আবু নাছের রায়হান।
পরিবার ও স্থানীয় সুত্র জানায়, রোববার সকাল ১০টার দিকে শিশু জুবায়ের পরিবারের সবার অজান্তে বাহিরে যায়। খোঁজাখুজির পর তাকে পাওয়া যাচ্ছিল না। দুপুরে ঘরের পাশের পুকুরে ভাসতে দেখে ডাকচিৎকার দেয় স্বজনরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান বলেন, শিশু মৃত্যু ঘটনায় কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
.png)
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন