সরেজমিন নিউজ

ডামুড্যায় কোরবানির পশু জবাই কর্মশালা

ডামুড্যায় কোরবানির পশু জবাই কর্মশালা

শরীয়তপুরের ডামুড্যায় আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে যথাযথ নিয়মে কোরবানির পশু জবাই,কোরবানীর পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ ও সরকার কর্তৃক বিনামুল্যে বিতরণকৃত লবণ যথানিয়মে প্রয়োগ বিষয়ে উপজেলা পর্যায়ে সচেতনতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৩ মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সালাহউদ্দিন আইয়ুবী,র সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষনে উপস্থিত ছিলেন উপজেলা অফিসার ইনচার্জ ওসি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রানিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা: মো: মানসুরুল হক, সহকারী প্রানিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা: মো: কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ জিল্লুর রহমান মধু, মোঃ উজ্জ্বল সিকদার, পৌরসভা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন মাদবর।
প্রশিক্ষণে কোরবানির পশু স্বাস্থ্যসম্মতভাবে জবাই, পরিবেশ দূষণ রোধ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পশুর চামড়া নষ্ট না করে সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া চামড়ায় সঠিকভাবে লবণ প্রয়োগ ও সংরক্ষণের কৌশল সম্পর্কেও অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
কর্মশালায় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, এতিম খানার প্রধান, সাংবাদিক চামড়া ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ডামুড্যায় কোরবানির পশু জবাই কর্মশালা

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

শরীয়তপুরের ডামুড্যায় আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে যথাযথ নিয়মে কোরবানির পশু জবাই,কোরবানীর পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ ও সরকার কর্তৃক বিনামুল্যে বিতরণকৃত লবণ যথানিয়মে প্রয়োগ বিষয়ে উপজেলা পর্যায়ে সচেতনতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৩ মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সালাহউদ্দিন আইয়ুবী,র সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষনে উপস্থিত ছিলেন উপজেলা অফিসার ইনচার্জ ওসি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রানিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা: মো: মানসুরুল হক, সহকারী প্রানিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা: মো: কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ জিল্লুর রহমান মধু, মোঃ উজ্জ্বল সিকদার, পৌরসভা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন মাদবর।
প্রশিক্ষণে কোরবানির পশু স্বাস্থ্যসম্মতভাবে জবাই, পরিবেশ দূষণ রোধ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পশুর চামড়া নষ্ট না করে সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া চামড়ায় সঠিকভাবে লবণ প্রয়োগ ও সংরক্ষণের কৌশল সম্পর্কেও অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
কর্মশালায় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, এতিম খানার প্রধান, সাংবাদিক চামড়া ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

সরেজমিন নিউজ

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত