সরেজমিন নিউজ

ঈশ্বরদীতে অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ২ শিক্ষার্থী উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে দুই কলেজ শিক্ষার্থী অপহরণের পর জেলা গোয়েন্দা পুলিশের ডিবির অভিযানে অপহরণ চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে অপহৃত দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে, অভিযানে ব্যবহৃত চারটি মোটর সাইকেল ও একাধিক মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে, পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ঈশ্বরদী উপজেলার পিয়ারপুর এলাকার ব্যবসায়ী মো. রফিকুল ইসলামের ছেলে মোঃ মাজহারুল ইসলাম প্রান্ত (১৯) ও তার বন্ধু মোঃ তানভীর হোসেন তন্ময় (১৮) মঙ্গলবার বিকেলে পাবনা শহরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে রাত সাড়ে ৯ টার দিকে অপহরণ কারীরা প্রান্তের ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করে। এ সময় তারা দুই তরুণকে একটি মেয়েসহ আটক রাখার কথা জানিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে, পাশাপাশি তাদের মারধর ও হত্যার হুমকি ও দেয়। ঘটনাটি জানার পরই পাবনা জেলা ডিবি পুলিশ অভিযান শুরু করেন। পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রেজিনুর রহমানের তত্ত্বাবধানে এবং ওসি ডিবি মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই বেনু রায় পিপিএম, এসআই মোঃ জাকারিয়া মাসুদ ও এসআই মোঃ মহিদুল ইসলামের সমন্বয়ে একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে, অভিযানে মঙ্গলবার রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের গোপালপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, একই সঙ্গে অপহৃত দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে,
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ রনি শেখ (২৫), মোঃ জাহিদ ইসলাম হাতেম (২৫), মোঃ শান্ত মিয়া (২৪), মোঃ রাহাত আলী (২০), মোঃ সেজান হোসেন (২৫), মোঃ সাজ্জাদ হোসেন (২০), মোঃ সোহেল রানা (৪০) ও মোঃ রিফাত হোসেন (১৯)। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও কয়েক জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পাবনা সদর থানায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশিদুল ইসলাম জানিয়েছেন, অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ঈশ্বরদীতে অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ২ শিক্ষার্থী উদ্ধার

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত