সরেজমিন নিউজ

বাজিতপুরে পিকআপ-টমটম সংঘর্ষে নিহত ১, আহত ৩

কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে বাজিতপুর উপজেলার পিরিজপুর মাদ্রাসা সংলগ্ন স্থানে গতকাল মঙ্গলবার গরুবাহী পিকআপ ও টমটমের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পিকআপের ড্রাইভার রাজিব(৩৫) ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আবদুল্লাপুর গ্রামে। এসময় ভৈরবগামী পিকআপে থাকা তিন গরু ব্যবসায়ী মারাত্মক আহত হন। তাদেরকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে পিকআপটি দুমড়েমুচড়ে যায়। এসময় পিকআপে থাকা তিনটি গরু মারাত্মক জখমপ্রাপ্ত হলে স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে পশু তিনটিকে জবাই করে ফেলে। কটিয়াদী হাইওয়ে থানার ওসি মো. খোরশেদ আলম জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিকে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ওসি জানান।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বাজিতপুরে পিকআপ-টমটম সংঘর্ষে নিহত ১, আহত ৩

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে বাজিতপুর উপজেলার পিরিজপুর মাদ্রাসা সংলগ্ন স্থানে গতকাল মঙ্গলবার গরুবাহী পিকআপ ও টমটমের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পিকআপের ড্রাইভার রাজিব(৩৫) ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আবদুল্লাপুর গ্রামে। এসময় ভৈরবগামী পিকআপে থাকা তিন গরু ব্যবসায়ী মারাত্মক আহত হন। তাদেরকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে পিকআপটি দুমড়েমুচড়ে যায়। এসময় পিকআপে থাকা তিনটি গরু মারাত্মক জখমপ্রাপ্ত হলে স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে পশু তিনটিকে জবাই করে ফেলে। কটিয়াদী হাইওয়ে থানার ওসি মো. খোরশেদ আলম জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিকে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ওসি জানান।

সরেজমিন নিউজ

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত