সরেজমিন নিউজ

পার্বতীপুরে তিনদিন ব্যাপী ভূমি মেলা শুরু

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিবাদ্য সামনে রেখে পার্বতীপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৯ মে) ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-৫ পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক।
উদ্ধোধন শেষে বেলা ১টায় উপজেলা ভুমি অফিস থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করে। শোভা যাত্রায় অংশ নেয় উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা ও উপ-সহকারি ভূমি কর্মকর্তাসহ বিভিন্ন জায়গা থেকে আসা সেবাগ্রহীতারা।
এসময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা সেটেলমেন্টে অফিসের সহকারি সেটেলমেন্ট অফিসার মো. জিয়াউল হক ও ইঞ্জিনিয়ার এজেডএম আরিফুল হক রিয়েল প্রমুখ।
পার্বতীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মাহমুদ হুসাইন রাজু বলেন, “জনসাধারণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও সহজলভ্য করতে তিন দিনব্যাপী আজকের এই ভূমি সেবা মেলা।”
তিনি আরও বলেন, “আমি যোগদানের পর গত ৯ মাসে নামজারি, ভুমি উন্নয়ন কর, সাধারন বিভিন্ন সংস্থা ও অর্পিত আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা পড়েছে।”
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বলেন, “ভূমিসেবার মূল লক্ষ্য হচ্ছে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ভূমি সেবাকে সহজলভ্য ও স্বচ্ছ করা। সরকারি রাজস্ব আদায় বৃদ্ধি এবং দ্রুত সময়ে অভিযোগ নিষ্পত্তি নিশ্চিত করা।”

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

পার্বতীপুরে তিনদিন ব্যাপী ভূমি মেলা শুরু

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত