সরেজমিন নিউজ

নগরকান্দায় সরকারি সড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

ফরিদপুরের নগরকান্দা পৌর এলাকায় সরকারি সড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার নগরকান্দা ব্রিজ সংলগ্ন সরকারি জায়গায় মিনারগা গ্রামের নাঈম মিয়া নামে এক ব্যক্তি দোকানঘর নির্মাণের কাজ করছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগ রয়েছে, ব্রিজ নির্মাণের সময় সরকার ওই এলাকার জমি অধিগ্রহণ করে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণও প্রদান করা হয়। স্থানীয়দের দাবি, নাঈম মিয়াদের জমিও তখন অধিগ্রহণের আওতায় ছিল। এরপরও বর্তমানে সরকারি সড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, অতীতে ওই এলাকার কিছু সরকারি জায়গা বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রির অভিযোগও ওঠে। পরে সেখানে সড়ক নির্মাণ হওয়ায় ক্রেতাদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। মানবিক কারণে একসময় প্রশাসনের সহায়তায় এক প্রতিবন্ধী ব্যক্তিকে সেখানে ছোট একটি দোকানঘর নির্মাণের সুযোগ দেওয়া হলেও পরবর্তীতে প্রশাসনিক অভিযানে সেটিও অপসারণ করা হয়।
এদিকে, অভিযুক্ত নাঈম মিয়া বলেন, “জায়গাটি সরকারি। আমার বাড়ির পাশে হওয়ায় এখানে দোকানঘর তুলে ব্যবসা করতে চেয়েছি।”
স্থানীয়দের অভিযোগ, ব্রিজ সংলগ্ন সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের ফলে দৃষ্টিনন্দন পরিবেশ নষ্ট হচ্ছে। একই সঙ্গে সরকারি সম্পত্তি দখলের প্রবণতা বাড়ছে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

নগরকান্দায় সরকারি সড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত