সরেজমিন নিউজ

২৪ বছর বয়সে জনপ্রিয় অভিনেত্রীর আকস্মিক মৃত্যু

admin
admin
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

২৪ বছর বয়সে জনপ্রিয় অভিনেত্রীর আকস্মিক মৃত্যু

নিউজ ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ

কোরীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কিম সে-রনের মরদেহ তার নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫৫ মিনিটে পূর্ব সিউলের সিওংসু-ডং এলাকায় তার বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার বয়স ছিল মাত্র ২৪ বছর।

কোরিয়া টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কিম সে-রনের এক বন্ধুর সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল। কিন্তু তিনি নির্ধারিত সময়ে দেখা করতে না পৌঁছায় বন্ধুটি তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। যোগাযোগ করতে ব্যর্থ হয়ে বন্ধুটি পুলিশকে বিষয়টি জানান। এরপর পুলিশ তার বাড়িতে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা এখন পর্যন্ত কোনো ধরনের অনিয়মের আশঙ্কা পাইনি। তবে তার মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।’

কিম সে-রন ২০২২ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় আটক হয়েছিলেন। ওই সময় তিনি রেলিং ও ট্রান্সফরমারে ধাক্কা দেন। এই ঘটনার জন্য তাকে ১৩ হাজার ৮৫০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছিল।

গত বছর এপ্রিলে একটি নাটকে অভিনয় করে তিনি নিয়মিত অভিনয়জগতে ফিরে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু স্বাস্থ্যগত জটিলতা এবং বিতর্কের কারণে তা আর সম্ভব হয়নি।

কিম সে-রন ‘দ্য ম্যান ফ্রম নোহোয়ার’ এবং ‘দ্য নেইবারস’ সিনেমায় অভিনয়ের জন্য পরিচিতি পেয়েছিলেন। তার আকস্মিক মৃত্যু কোরীয় বিনোদন জগতে শোকের ছায়া

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

২৪ বছর বয়সে জনপ্রিয় অভিনেত্রীর আকস্মিক মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫

featured Image

নিউজ ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ

কোরীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কিম সে-রনের মরদেহ তার নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫৫ মিনিটে পূর্ব সিউলের সিওংসু-ডং এলাকায় তার বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার বয়স ছিল মাত্র ২৪ বছর।

কোরিয়া টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কিম সে-রনের এক বন্ধুর সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল। কিন্তু তিনি নির্ধারিত সময়ে দেখা করতে না পৌঁছায় বন্ধুটি তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। যোগাযোগ করতে ব্যর্থ হয়ে বন্ধুটি পুলিশকে বিষয়টি জানান। এরপর পুলিশ তার বাড়িতে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা এখন পর্যন্ত কোনো ধরনের অনিয়মের আশঙ্কা পাইনি। তবে তার মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।’

কিম সে-রন ২০২২ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় আটক হয়েছিলেন। ওই সময় তিনি রেলিং ও ট্রান্সফরমারে ধাক্কা দেন। এই ঘটনার জন্য তাকে ১৩ হাজার ৮৫০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছিল।

গত বছর এপ্রিলে একটি নাটকে অভিনয় করে তিনি নিয়মিত অভিনয়জগতে ফিরে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু স্বাস্থ্যগত জটিলতা এবং বিতর্কের কারণে তা আর সম্ভব হয়নি।

কিম সে-রন ‘দ্য ম্যান ফ্রম নোহোয়ার’ এবং ‘দ্য নেইবারস’ সিনেমায় অভিনয়ের জন্য পরিচিতি পেয়েছিলেন। তার আকস্মিক মৃত্যু কোরীয় বিনোদন জগতে শোকের ছায়া

সরেজমিন নিউজ

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত