সরেজমিন নিউজ

নরসিংদীতে গোসলে নেমে ডুবে মারা গেল এক গ্রামের চার শিশু

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নরসিংদীতে গোসলে নেমে ডুবে মারা গেল এক গ্রামের চার শিশু

নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে চার শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

এই চার শিশু হলো রায়পুরার বড়কান্দা গ্রামের মো. শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), মো. রুবেলের মেয়ে জান্নাত (৮) ও বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। ওই চার শিশুই স্থানীয় গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

পুলিশ, স্থানীয় লোকজন ও মারা যাওয়া শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুরে মাদ্রাসার বিরতির সময় ছয় শিক্ষার্থী পাশের একটি খালে গোসল করতে নামে। চারজন পানিতে ডুবে গেলে বাকি দুজন পাড়ে উঠে স্থানীয়দের বিষয়টি জানায়। পরে খালে নেমে একে একে চার শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

একজন ঘটনাস্থলেই মারা যায়। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বাকি তিনজনেরও মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বেলা একটার দিকে ওই তিন শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় বলে জানান রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান। তিনি বলেন, তাদের হৃৎস্পন্দন পাওয়া যাচ্ছিল না। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।

চার শিশুর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে এসেছি। শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছি। তাদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

নরসিংদীতে গোসলে নেমে ডুবে মারা গেল এক গ্রামের চার শিশু

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে চার শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

এই চার শিশু হলো রায়পুরার বড়কান্দা গ্রামের মো. শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), মো. রুবেলের মেয়ে জান্নাত (৮) ও বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। ওই চার শিশুই স্থানীয় গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

পুলিশ, স্থানীয় লোকজন ও মারা যাওয়া শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুরে মাদ্রাসার বিরতির সময় ছয় শিক্ষার্থী পাশের একটি খালে গোসল করতে নামে। চারজন পানিতে ডুবে গেলে বাকি দুজন পাড়ে উঠে স্থানীয়দের বিষয়টি জানায়। পরে খালে নেমে একে একে চার শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

একজন ঘটনাস্থলেই মারা যায়। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বাকি তিনজনেরও মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বেলা একটার দিকে ওই তিন শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় বলে জানান রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান। তিনি বলেন, তাদের হৃৎস্পন্দন পাওয়া যাচ্ছিল না। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।

চার শিশুর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে এসেছি। শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছি। তাদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সরেজমিন নিউজ

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত