সরেজমিন নিউজ

১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী


প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও পেশাদার ও কার্যকর করতে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার একটি আধুনিক ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে কাজ করছে।’

গতকাল বুধবার (১৫ জুলাই ২০২৬) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণ পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এরই অংশ হিসেবে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।’ তিনি বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে রাষ্ট্র ও সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক হবে, অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিটি নাগরিকের জীবন হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময়। পরিবেশ সুরক্ষা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী পাঁচ বছরে সরকারি ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচিও বাস্তবায়ন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬


১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও পেশাদার ও কার্যকর করতে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার একটি আধুনিক ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে কাজ করছে।’

গতকাল বুধবার (১৫ জুলাই ২০২৬) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণ পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এরই অংশ হিসেবে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।’ তিনি বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে রাষ্ট্র ও সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক হবে, অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিটি নাগরিকের জীবন হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময়। পরিবেশ সুরক্ষা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী পাঁচ বছরে সরকারি ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচিও বাস্তবায়ন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।


সরেজমিন নিউজ


কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত