নরসিংদীর রায়পুরায় এক বেকারি–শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত আটটার দিকে উপজেলার জংলী শিবপুর বাজারে এ ঘটনা ঘটে। তবে কী কারণে তাঁকে পিটুনি দেওয়া হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নিহত শ্রমিকের নাম নাসির মিয়া (২২)। তিনি উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জংলী শিবপুর এলাকার বাসিন্দা। তিনি একটি বেকারিতে কাজ করতেন।
পুলিশ, স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যায় নাসির জংলী শিবপুর বাজারে যান। এ সময় তাঁকে একটি গুদামঘরে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি বলে জানান রায়পুরা থানার ওসি মজিবুর রহমান।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল নাঈম বলেন, ‘গত রাতে ওই তরুণকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের ভাষ্য, বুধবার রাতে একজন ফোন করে তাঁদের জানায় যে বাজারে অনেকে মিলে নাসিরকে মারধর করেছে। এরপর তাঁকে রাস্তায় ফেলে রাখা হয়। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে নাসিরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি তাঁদের।
হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি বলে জানান রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান। নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ও তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
.png)
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন