নারীদের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এবং গণপরিবহণে নারী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) চালু করছে বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস। আগামী বুধবার (১৯ আগস্ট) থেকে নির্ধারিত রুটে পুরোদমে চালু হতে যাওয়া এই সার্ভিসের মূল বিশেষত্ব হলো—যাত্রীদের পাশাপাশি বাসের চালক ও কন্ডাক্টর হিসেবেও দায়িত্ব পালন করবেন নারীরা।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, রাজধানী ঢাকায় ১০টি বাস চলাচল করবে। এ ছাড়া পরীক্ষামূলকভাবে বগুড়া ও চট্টগ্রামে দুটি করে পিংক বাস নামানো হচ্ছে।
রাজধানীর যেসব রুটে নামছে পিংক বাস:
নতুন বাজার (কোকাকোলা) থেকে মতিঝিল: কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিল।
তালতলা থেকে মতিঝিল: তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিল।
ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে জিপিও: ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও।
মিরপুর-১০ থেকে মতিঝিল: মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল।
মিরপুর থেকে মতিঝিল: মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিল।
মিরপুর-১২ থেকে মতিঝিল: মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল।
মোহাম্মদপুর থেকে মতিঝিল: মোহাম্মদপুর, শংকর, ধানমণ্ডি-১৫, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল।
আব্দুল্লাহপুর থেকে মতিঝিল: আব্দুল্লাহপুর, বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল।
গাজীপুর থেকে বিমানবন্দর: গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর ও আশপুর হয়ে বিমানবন্দর।
বিআরটিসির এই উদ্যোগে নারীদের জন্য যেমন গণপরিবহনে হয়রানি মুক্ত ভ্রমণ সুনিশ্চিত হবে, তেমনই পরিবহণ খাতে নারীদের কাজের নতুন সুযোগ উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
.png)
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন