সরেজমিন নিউজ

প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে রাজধানীর গুলশান থানা পুলিশ। প্রায় ১৮ বছর আগে দায়ের হওয়া একটি প্রতারণা মামলায় আদালতের দেওয়া সাজা কার্যকরের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গুলশানের অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশাকে আটক করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জানান, ২০০৮ সালের ফেব্রুয়ারিতে থানায় বিদিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছিল। মামলাটির বিচার শেষে আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ড দেন। সেই রায়ের পর থেকেই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

এর আগে গত ২০ মে ঢাকার একটি আদালত ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রিকে কেন্দ্র করে ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি করেন।

অভিযোগে বলা হয়, ২০০১ সালের জুলাইয়ে বিদিশা ওই ব্যবসায়ীকে প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট দেখিয়ে বিক্রির প্রস্তাব দেন। পরে ৮০ লাখ টাকায় ফ্ল্যাটটি বিক্রির বিষয়ে চুক্তি হয়।

চুক্তির অংশ হিসেবে বিদিশার মনোনীত ব্যক্তি আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরবর্তী সময়ে উভয় পক্ষের মধ্যে বায়নানামাও সম্পন্ন হয়।

চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার পর বাকি অর্থ গ্রহণ করে ফ্ল্যাটটি ক্রেতার নামে রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বাদী।

মামলার অভিযোগে আরও বলা হয়, ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হলে বিদিশা টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। পরে ২০০৫ সালের ফেব্রুয়ারিতে ৭২ লাখ টাকার একটি চেক দেওয়া হয়।

তবে ব্যাংকে জমা দেওয়ার পর পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এরপরও টাকা ফেরত বা ফ্ল্যাট হস্তান্তর না করে বিভিন্নভাবে সময়ক্ষেপণ করা হয়েছে বলে অভিযোগ করেন বাদী।

বাদীর আরও অভিযোগ, টাকা ফেরত চাওয়ায় তাঁকে ভয়ভীতি দেখানো ও হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

পুলিশ জানিয়েছে, আদালতের রায় ও গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত