রাজধানীর কামরাঙ্গীরচরে ঢাকা সিটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী রিশাত জাহান অমি (১৬)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের পর আত্মহত্যার কথা বলা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) ভোরে কামরাঙ্গীরচরের তারা মসজিদ সংলগ্ন নিজ বাসা থেকে অচেতন অবস্থায় রিশাতকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিশাতের পরিবারের সদস্যরা জানান, সোমবার রাতে ভাই-বোনদের সঙ্গে স্বাভাবিকভাবেই লুডু খেলেছিলেন তিনি। পরে সবাই নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। মঙ্গলবার সকালে কলেজে যাওয়ার সময় মা তাকে ডাকতে গিয়ে কোনো সাড়া পাননি। পরে পরিবারের সদস্যরা কক্ষে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
রিশাতের চাচা জাকির হোসেনের দাবি, মঙ্গলবার সকালে পারিবারিক একটি বিষয় নিয়ে বাবা-মায়ের সঙ্গে রিশাতের কথা-কাটাকাটি হয়েছিল। এরপর তিনি নিজের কক্ষে চলে যান। কিছু সময় পর পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় দেখতে পান। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তাঁরা নিশ্চিত নন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, চিকিৎসক রিশাতকে মৃত ঘোষণা করেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, পরিবারের সদস্যরা রিশাতকে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলছে।
.png)
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন