সরেজমিন নিউজ

হলি ক্রসে একাদশে ভর্তি: বিয়ের ক্ষেত্রে বিশেষ শর্ত, জেনে নিন আবেদন থেকে ভর্তি পর্যন্ত সব তথ্য

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে রাজধানীর হলি ক্রস কলেজ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে। জিপিএ ও বিভাগভিত্তিক যোগ্যতার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বেশ কিছু আচরণবিধি ও বিশেষ শর্তও জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিবাহিত ছাত্রীদের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন না করতে বলা হয়েছে। শুধু তাই নয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অধ্যয়নরত অবস্থায় কোনো শিক্ষার্থী বিয়ে করলে তাকে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কলেজের নিয়ম অনুযায়ী, নিয়মিত ক্লাস ও ব্যবহারিক ক্লাসে উপস্থিত থাকা বাধ্যতামূলক। নির্ধারিত ইউনিফর্ম পরা, শরীরচর্চা এবং সহশিক্ষা কার্যক্রমেও অংশ নিতে হবে।

এ ছাড়া কলেজ ক্যাম্পাসে মোবাইল ফোন আনা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এসব নিয়ম মেনে চলতে অনিচ্ছুক শিক্ষার্থীদের আবেদন না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞান বিভাগ: এসএসসিতে জিপিএ-৫ থাকতে হবে। পাশাপাশি উচ্চতর গণিত ও জীববিজ্ঞান—দুই বিষয়ই থাকতে হবে।

মানবিক বিভাগ: এসএসসিতে জিপিএ ৩ থেকে ৫ হলে আবেদন করা যাবে।

ব্যবসায় শিক্ষা বিভাগ: জিপিএ ৪ থেকে ৫ পাওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

বিভাগ পরিবর্তনের সুযোগও রাখা হয়েছে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৮ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা মানবিক বিভাগে আবেদন করতে পারবেন। অন্যদিকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.২৫ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদন করার সুযোগ পাবেন।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর রাত ১২টার মধ্যে কলেজের নির্ধারিত অনলাইন পোর্টালে আবেদন করতে হবে।

আবেদন সম্পন্ন করার পর বিকাশের মাধ্যমে অতিরিক্ত কোনো চার্জ ছাড়াই ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। পেমেন্ট সম্পন্ন হওয়ার ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আবেদন ফরম ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

পরবর্তী কার্যক্রমের জন্য প্রবেশপত্রের মুদ্রিত কপি সংরক্ষণ করতে হবে।

আবেদনের সময় সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ছবি এবং অনলাইন ফলাফলের কপি জমা দিতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য পাওয়া গেলে আবেদন বাতিল হতে পারে।

এসএসসি-২০২৬ সালের পাঠ্যসূচির ভিত্তিতে কলেজের নির্বাচন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষা হবে ১০ সেপ্টেম্বর। বিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর

পরীক্ষার সময় ও আসনসংক্রান্ত তথ্য ৮ সেপ্টেম্বর দুপুর ১২টার পর কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। আসনবিন্যাসের বিস্তারিত তথ্য ৯ সেপ্টেম্বর দুপুর ১টার পর জানানো হবে।

চূড়ান্ত ফলাফল ১৫ সেপ্টেম্বর দুপুর ১টার পর কলেজের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

নির্বাচিত শিক্ষার্থীদের ওই দিন বিকেল ৪টা থেকে ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে অনলাইনে বিকাশের মাধ্যমে ভর্তি ফি পরিশোধ করে ভর্তি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে ভর্তির সুযোগ বাতিল হয়ে যাবে।

আসন ১ হাজার ৩৫০টি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে হলি ক্রস কলেজে একাদশ শ্রেণিতে মোট ১ হাজার ৩৫০টি আসন রয়েছে।

এর মধ্যে—

  • বিজ্ঞান বিভাগে ৭৮০টি
  • ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮০টি
  • মানবিক বিভাগে ২৯০টি আসন।

ফলে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের শুধু জিপিএর যোগ্যতা পূরণ করলেই হবে না; কলেজের নির্ধারিত নিয়ম, লিখিত পরীক্ষা ও নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার বিষয়েও সতর্ক থাকতে হবে।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

হলি ক্রসে একাদশে ভর্তি: বিয়ের ক্ষেত্রে বিশেষ শর্ত, জেনে নিন আবেদন থেকে ভর্তি পর্যন্ত সব তথ্য

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত